ر
হরফ: ر — রা
আসমাউল হুসনা | আল্লাহর ৯৯টি সুন্দর নাম
এই হরফে মোট ৭টি নাম
| আরবি নাম | বাংলা উচ্চারণ | অর্থ ও পরিচয় |
|---|---|---|
| ٱلرَّحْمَٰن | নং ০১ আর-রাহমান | পরম দয়ালু যাঁর অসীম ও ব্যাপক দয়া দুনিয়ায় মুমিন-কাফির নির্বিশেষে সকলের উপর বর্ষিত হয় |
| ٱلرَّحِيم | নং ০২ আর-রাহিম | নিত্য মেহেরবান যাঁর বিশেষ দয়া মুমিনদের জন্য নির্দিষ্ট, বিশেষত আখিরাতে |
| ٱلرَّزَّاق | নং ১৭ আর-রাযযাক | রিযিকদাতা যিনি সমস্ত সৃষ্টির রিযিকের ব্যবস্থা করেন; কারো রিযিক আটকানোর ক্ষমতা কারো নেই |
| ٱلرَّافِع | নং ২৩ আর-রাফি’ | উন্নতকারী যিনি মুমিনদের মর্যাদা উঁচু করেন; ইলম ও ঈমান দিয়ে দর্জা বাড়ান |
| ٱلرَّقِيب | নং ৪৩ আর-রাকিব | সর্বদ্রষ্টা পর্যবেক্ষক যিনি সর্বক্ষণ সব কিছু পর্যবেক্ষণ করেন; কোনো কাজ তাঁর নজর এড়ায় না |
| ٱلرَّءُوف | নং ৮৩ আর-রাউফ | অতি স্নেহশীল যিনি হৃদয়ের গভীর থেকে উৎসারিত কোমলতায় বান্দার কষ্ট লাঘব করতে চান |
| ٱلرَّشِيد | নং ৯৮ আর-রাশিদ | সঠিক পথের প্রদর্শক যিনি সবকিছু সঠিক পথে পরিচালনা করেন; তাঁর প্রতিটি পরিকল্পনা সুশৃঙ্খল |
