অন্তরের শান্তি লাভে কতিপয় মূলনীতি Leave a comment



v  রিযিক আল্লাহর পক্ষ থেকে বণ্টন করাই আছে। রিযিকের জন্যে দুশ্চিন্তা করবেন না। 

v  আপনার কী হবে না হবে, সবই তাকদীরে লেখা আছে। অস্থির হয়ে পড়বেন না।

v   আল্লাহর পক্ষ থেকে বিপদ এলে, আপনার আপনজন বন্ধুবান্ধব ঠেকাতে পারবে না। তাদের আশায় বসে থাকবেন না। 

v  আল্লাহর পক্ষ থেকে রহমত এলে, বিশে^র সেরা শক্তিমানও রোধ করতে পারবে না। 

v  কলবকে তিনটা বস্তু থেকে মুক্ত করে ফেলবেন: হিংসা বিদ্বেষ লোকদেখানো মনোভাব। 

v  কলবকে তিনটা গুণে গুণান্বিত করবেন: সত্যবাদিতা, স্রষ্টার প্রতি নিষ্ঠা, প্রভুর ভয়। 

v  মনে তিনটা বিষয় ধরে রাখবেন,
ক. প্রভুর প্রতি আত্মসমর্পণ।
খ. আল্লাহর রাসূল মুহাম্মাদ (সা.)-এর প্রতি ভালোবাসা।
গ. সুখে–দুঃখে সর্বাবস্থায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। 

v  অন্যের দোষত্রুটি না খুঁজে, আত্মসংশোধনে ব্রতী হোন। মানুষের দোষের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিন। 
v তিনটা বিষয় সাথে রাখতে হবে,
ক. সদা প্রভুর স্মরণ।
খ. ধৈর্য্যশীল কষ্টসহিষ্ণু শরীর।
গ. চিন্তাশীল অন্তর্ভেদী সত্যসন্ধানী মেধা। 

v তিনটা বিষয়কে যমের মতো ভয় করে চলবেন,
ক. অন্য ব্যক্তি সম্পর্কে অহেতুক আলোচনা। এমন আলোচনা নিজের মানসিক দৈন্যকে ফুটিয়ে তোলে।
খ. অন্যের ধন–সম্পদ সম্পর্কে আলোচনা।
গ. যার মধ্যে কোনও কল্যাণ নেই, ভালো কিছু নেই, তার সাথে বসা।
(সংগ্রহ করা হয়েছ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SHOPPING CART

close