26) সূরা আশ-শো’আরা – Surah Ash-Shu’araa (মক্কায় অবতীর্ণ – Ayah 227) Leave a comment

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু।

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220

(1

طسم

ত্বাসীনমীম।

Ta. Sin. Mim.

(2

تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ

এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

These are verses of the Book that makes (things) clear.

(3

لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ

তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।

It may be thou frettest thy soul with grief, that they do not become Believers.

(4

إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ السَّمَاءِ آيَةً فَظَلَّتْ أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِينَ

আমি যদি ইচ্ছা করিতবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে।

If (such) were Our Will, We could send down to them from the sky a Sign, to which they would bend their necks in humility.

(5

وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّنَ الرَّحْمَـٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا عَنْهُ مُعْرِضِينَ

যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসেতখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

But there comes not to them a newly-revealed Message from ((Allah)) Most Gracious, but they turn away therefrom.

(6

فَقَدْ كَذَّبُوا فَسَيَأْتِيهِمْ أَنبَاءُ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ

অতএব তারা তো মিথ্যারোপ করেছেইসুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করততার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে।

They have indeed rejected (the Message): so they will know soon (enough) the truth of what they mocked at!

(7

أَوَلَمْ يَرَوْا إِلَى الْأَرْضِ كَمْ أَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ

তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে নাআমি তাতে সর্বপ্রকার বিশেষ-বস্তু কত উদগত করেছি।

Do they not look at the earth,- how many noble things of all kinds We have produced therein?

(8

إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

নিশ্চয় এতে নিদর্শন আছেকিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

Verily, in this is a Sign: but most of them do not believe.

(9

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু।

And verily, thy Lord is He, the Exalted in Might, Most Merciful.

(10

وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ

যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;

Behold, thy Lord called Moses: "Go to the people of iniquity,-

(11

قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ

ফেরাউনের সম্প্রদায়ের নিকটতারা কি ভয় করে না?

"The people of the Pharaoh: will they not fear Allah."

(12

قَالَ رَبِّ إِنِّي أَخَافُ أَن يُكَذِّبُونِ

সে বললহে আমার পালনকর্তাআমার আশংকা হচ্ছে যেতারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে।

He said: "O my Lord! I do fear that they will charge me with falsehood:

(13

وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَىٰ هَارُونَ

এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।

"My breast will be straitened. And my speech may not go (smoothly): so send unto Aaron.

(14

وَلَهُمْ عَلَيَّ ذَنبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ

আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যেতারা আমাকে হত্যা করবে।

"And (further), they have a charge of crime against me; and I fear they may slay me."

(15

قَالَ كَلَّا ۖ فَاذْهَبَا بِآيَاتِنَا ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ

আল্লাহ বলেনকখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।

Allah said: "By no means! proceed then, both of you, with Our Signs; We are with you, and will listen (to your call).

(16

فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ

অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বলআমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।

"So go forth, both of you, to Pharaoh, and say: 'We have been sent by the Lord and Cherisher of the worlds;

(17

أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ

যাতে তুমি বনী-ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।

"'Send thou with us the Children of Israel.'"

(18

قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ

ফেরাউন বললআমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন-পালন করিনিএবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।

(Pharaoh) said: "Did we not cherish thee as a child among us, and didst thou not stay in our midst many years of thy life?

(19

وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنتَ مِنَ الْكَافِرِينَ

তুমি সেই-তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।

"And thou didst a deed of thine which (thou knowest) thou didst, and thou art an ungrateful (wretch)!"

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(20

قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضَّالِّينَ

মূসা বললআমি সে অপরাধ তখন করেছিযখন আমি ভ্রান্ত ছিলাম।

Moses said: "I did it then, when I was in error.

(21

فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ

অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন।

"So I fled from you (all) when I feared you; but my Lord has (since) invested me with judgment (and wisdom) and appointed me as one of the apostles.

(22

وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدتَّ بَنِي إِسْرَائِيلَ

আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছতা এই যেতুমি বনী-ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।

"And this is the favour with which thou dost reproach me,- that thou hast enslaved the Children of Israel!"

(23

قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ

ফেরাউন বললবিশ্বজগতের পালনকর্তা আবার কি?

Pharaoh said: "And what is the 'Lord and Cherisher of the worlds'?"

(24

قَالَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُم مُّوقِنِينَ

মূসা বললতিনি নভোমন্ডলভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও।

(Moses) said: "The Lord and Cherisher of the heavens and the earth, and all between,- if ye want to be quite sure."

(25

قَالَ لِمَنْ حَوْلَهُ أَلَا تَسْتَمِعُونَ

ফেরাউন তার পরিষদবর্গকে বললতোমরা কি শুনছ না?

(Pharaoh) said to those around: "Did ye not listen (to what he says)?"

(26

قَالَ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ

মূসা বললতিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা।

(Moses) said: "Your Lord and the Lord of your fathers from the beginning!"

(27

قَالَ إِنَّ رَسُولَكُمُ الَّذِي أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ

ফেরাউন বললতোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।

(Pharaoh) said: "Truly your apostle who has been sent to you is a veritable madman!"

(28

قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ

মূসা বললতিনি পূর্বপশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তাযদি তোমরা বোঝ।

(Moses) said: "Lord of the East and the West, and all between! if ye only had sense!"

(29

قَالَ لَئِنِ اتَّخَذْتَ إِلَـٰهًا غَيْرِي لَأَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُونِينَ

ফেরাউন বললতুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।

(Pharaoh) said: "If thou dost put forward any god other than me, I will certainly put thee in prison!"

(30

قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَيْءٍ مُّبِينٍ

মূসা বললআমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?

(Moses) said: "Even if I showed you something clear (and) convincing?"

(31

قَالَ فَأْتِ بِهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ

ফেরাউন বললতুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।

(Pharaoh) said: "Show it then, if thou tellest the truth!"

(32

فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُّبِينٌ

অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।

So (Moses) threw his rod, and behold, it was a serpent, plain (for all to see)!

(33

وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ

আর তিনি তার হাত বের করলেনতৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো।

And he drew out his hand, and behold, it was white to all beholders!

(34

قَالَ لِلْمَلَإِ حَوْلَهُ إِنَّ هَـٰذَا لَسَاحِرٌ عَلِيمٌ

ফেরাউন তার পরিষদবর্গকে বললনিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।

(Pharaoh) said to the Chiefs around him: "This is indeed a sorcerer well- versed:

(35

يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِ فَمَاذَا تَأْمُرُونَ

সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি?

"His plan is to get you out of your land by his sorcery; then what is it ye counsel?"

(36

قَالُوا أَرْجِهْ وَأَخَاهُ وَابْعَثْ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ

তারা বললতাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন।

They said: "Keep him and his brother in suspense (for a while), and dispatch to the Cities heralds to collect-

(37

يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ

তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।

"And bring up to thee all (our) sorcerers well-versed."

(38

فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ

অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল।

So the sorcerers were got together for the appointment of a day well-known,

(39

وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ

এবং জনগণের মধ্যে ঘোষণা করা হলতোমরাও সমবেত হও।

And the people were told: "Are ye (now) assembled?-

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(40

لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ إِن كَانُوا هُمُ الْغَالِبِينَ

যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি-যদি তারাই বিজয়ী হয়।

"That we may follow the sorcerers (in religion) if they win?"

(41

فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالُوا لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ

যখন যাদুকররা আগমণ করলতখন ফেরআউনকে বললযদি আমরা বিজয়ী হইতবে আমরা পুরস্কার পাব তো?

So when the sorcerers arrived, they said to Pharaoh: "Of course – shall we have a (suitable) reward if we win?

(42

قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًا لَّمِنَ الْمُقَرَّبِينَ

ফেরাউন বললহঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে।

He said: "Yea, (and more),- for ye shall in that case be (raised to posts) nearest (to my person)."

(43

قَالَ لَهُم مُّوسَىٰ أَلْقُوا مَا أَنتُم مُّلْقُونَ

মূসা (আঃ) তাদেরকে বললেননিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।

Moses said to them: "Throw ye – that which ye are about to throw!"

(44

فَأَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ الْغَالِبُونَ

অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বললফেরাউনের ইযযতের কসমআমরাই বিজয়ী হব।

So they threw their ropes and their rods, and said: "By the might of Pharaoh, it is we who will certainly win!"

(45

فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ

অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করলহঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল।

Then Moses threw his rod, when, behold, it straightway swallows up all the falsehoods which they fake!

(46

فَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ

তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।

Then did the sorcerers fall down, prostrate in adoration,

(47

قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ

তারা বললআমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।

Saying: "We believe in the Lord of the Worlds,

(48

رَبِّ مُوسَىٰ وَهَارُونَ

যিনি মূসা ও হারুনের রব।

"The Lord of Moses and Aaron."

(49

قَالَ آمَنتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ ۖ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ

ফেরাউন বললআমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলেনিশ্চয় সে তোমাদের প্রধানযে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।

Said (Pharaoh): "Believe ye in Him before I give you permission? surely he is your leader, who has taught you sorcery! but soon shall ye know!

(50

قَالُوا لَا ضَيْرَ ۖ إِنَّا إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ

তারা বললকোন ক্ষতি নেই। আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।

"Be sure I will cut off your hands and your feet on opposite sides, and I will cause you all to die on the cross!"

(51

إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَن كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ

আমরা আশা করিআমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণআমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।

They said: "No matter! for us, we shall but return to our Lord!

(52

وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُم مُّتَّبَعُونَ

আমি মূসাকে আদেশ করলাম যেআমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাওনিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।

"Only, our desire is that our Lord will forgive us our faults, that we may become foremost among the believers!"

(53

فَأَرْسَلَ فِرْعَوْنُ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ

অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,

By inspiration we told Moses: "Travel by night with my servants; for surely ye shall be pursued."

(54

إِنَّ هَـٰؤُلَاءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ

নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।

Then Pharaoh sent heralds to (all) the Cities,

(55

وَإِنَّهُمْ لَنَا لَغَائِظُونَ

এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।

(Saying): "These (Israelites) are but a small band,

(56

وَإِنَّا لَجَمِيعٌ حَاذِرُونَ

এবং আমরা সবাই সদা শংকিত।

"And they are raging furiously against us;

(57

فَأَخْرَجْنَاهُم مِّن جَنَّاتٍ وَعُيُونٍ

অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।

"But we are a multitude amply fore-warned."

(58

وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ

এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।

So We expelled them from gardens, springs,

(59

كَذَٰلِكَ وَأَوْرَثْنَاهَا بَنِي إِسْرَائِيلَ

এরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।

Treasures, and every kind of honourable position;

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(60

فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ

অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।

Thus it was, but We made the Children of Israel inheritors of such things.

(61

فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَىٰ إِنَّا لَمُدْرَكُونَ

যখন উভয় দল পরস্পরকে দেখলতখন মূসার সঙ্গীরা বললআমরা যে ধরা পড়ে গেলাম।

So they pursued them at sunrise.

(62

قَالَ كَلَّا ۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ

মূসা বললকখনই নয়আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।

And when the two bodies saw each other, the people of Moses said: "We are sure to be overtaken."

(63

فَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنِ اضْرِب بِّعَصَاكَ الْبَحْرَ ۖ فَانفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ

অতঃপর আমি মূসাকে আদেশ করলামতোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলেতা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।

(Moses) said: "By no means! my Lord is with me! Soon will He guide me!"

(64

وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ

আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।

Then We told Moses by inspiration: "Strike the sea with thy rod." So it divided, and each separate part became like the huge, firm mass of a mountain.

(65

وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُ أَجْمَعِينَ

এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।

And We made the other party approach thither.

(66

ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ

অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।

We delivered Moses and all who were with him;

(67

إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।

But We drowned the others.

(68

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালীপরম দয়ালু।

Verily in this is a Sign: but most of them do not believe.

(69

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ

আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।

And verily thy Lord is He, the Exalted in Might, Most Merciful.

(70

إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ

যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেনতোমরা কিসের এবাদত কর?

And rehearse to them (something of) Abraham's story.

(71

قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ

তারা বললআমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।

Behold, he said to his father and his people: "What worship ye?"

(72

قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ

ইব্রাহীম (আঃ) বললেনতোমরা যখন আহবান করতখন তারা শোনে কি?

They said: "We worship idols, and we remain constantly in attendance on them."

(73

أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ

অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?

He said: "Do they listen to you when ye call (on them), or do you good or harm?"

(74

قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ

তারা বললঃ নাতবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিতারা এরূপই করত।

They said: "Nay, but we found our fathers doing thus (what we do)."

(75

قَالَ أَفَرَأَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ

ইব্রাহীম বললেনতোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছযাদের পূজা করে আসছ।

He said: "Do ye then see whom ye have been worshipping,-

(76

أَنتُمْ وَآبَاؤُكُمُ الْأَقْدَمُونَ

তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?

"Ye and your fathers before you?-

(77

فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ

বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।

"For they are enemies to me; not so the Lord and Cherisher of the Worlds;

(78

الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ

যিনি আমাকে সৃষ্টি করেছেনঅতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,

"Who created me, and it is He Who guides me;

(79

وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ

যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,

"Who gives me food and drink,

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(80

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

যখন আমি রোগাক্রান্ত হইতখন তিনিই আরোগ্য দান করেন।

"And when I am ill, it is He Who cures me;

(81

وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ

যিনি আমার মৃত্যু ঘটাবেনঅতঃপর পুনর্জীবন দান করবেন।

"Who will cause me to die, and then to life (again);

(82

وَالَّذِي أَطْمَعُ أَن يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ

আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন।

"And who, I hope, will forgive me my faults on the day of Judgment.

(83

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ

হে আমার পালনকর্তাআমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর

"O my Lord! bestow wisdom on me, and join me with the righteous;

(84

وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ

এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।

"Grant me honourable mention on the tongue of truth among the latest (generations);

(85

وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ

এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।

"Make me one of the inheritors of the Garden of Bliss;

(86

وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ

এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।

"Forgive my father, for that he is among those astray;

(87

وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ

এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,

"And let me not be in disgrace on the Day when (men) will be raised up;-

(88

يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ

যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;

"The Day whereon neither wealth nor sons will avail,

(89

إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।

"But only he (will prosper) that brings to Allah a sound heart;

(90

وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ

জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।

"To the righteous, the Garden will be brought near,

(91

وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ

এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।

"And to those straying in Evil, the Fire will be placed in full view;

(92

وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ

তাদেরকে বলা হবেঃ তারা কোথায়তোমরা যাদের পূজা করতে।

"And it shall be said to them: 'Where are the (gods) ye worshipped-

(93

مِن دُونِ اللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ

আল্লাহর পরিবর্তেতারা কি তোমাদের সাহায্য করতে পারেঅথবা তারা প্রতিশোধ নিতে পারে?

"'Besides Allah. Can they help you or help themselves?'

(94

فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ

অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।

"Then they will be thrown headlong into the (Fire),- they and those straying in Evil,

(95

وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ

এবং ইবলীস বাহিনীর সকলকে।

"And the whole hosts of Iblis together.

(96

قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ

তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ

"They will say there in their mutual bickerings:

(97

تَاللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَالٍ مُّبِينٍ

আল্লাহর কসমআমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।

"'By Allah, we were truly in an error manifest,

(98

إِذْ نُسَوِّيكُم بِرَبِّ الْعَالَمِينَ

যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।

"'When we held you as equals with the Lord of the Worlds;

(99

وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ

আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।

"'And our seducers were only those who were steeped in guilt.

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(100

فَمَا لَنَا مِن شَافِعِينَ

অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।

"'Now, then, we have none to intercede (for us),

(101

وَلَا صَدِيقٍ حَمِيمٍ

এবং কোন সহৃদয় বন্ধু ও নেই।

"'Nor a single friend to feel (for us).

(102

فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ

হায়যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতামতবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।

"'Now if we only had a chance of return we shall truly be of those who believe!'"

(103

إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

নিশ্চয়এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

Verily in this is a Sign but most of them do not believe.

(104

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালীপরম দয়ালু।

And verily thy Lord is He, the Exalted in Might, Most Merciful.

(105

كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ

নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।

The people of Noah rejected the apostles.

(106

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ

যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেনতোমাদের কি ভয় নেই?

Behold, their brother Noah said to them: "Will ye not fear ((Allah))?

(107

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ

আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।

"I am to you an apostle worthy of all trust:

(108

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

অতএবতোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

"So fear Allah, and obey me.

(109

وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ

আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই নাআমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।

"No reward do I ask of you for it: my reward is only from the Lord of the Worlds:

(110

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

অতএবতোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

"So fear Allah, and obey me."

(111

قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ

তারা বললআমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?

They said: "Shall we believe in thee when it is the meanest that follow thee?"

(112

قَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ

নূহ বললেনতারা কি কাজ করছেতা জানা আমার কি দরকার?

He said: "And what do I know as to what they do?

(113

إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّي ۖ لَوْ تَشْعُرُونَ

তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজযদি তোমরা বুঝতে!

"Their account is only with my Lord, if ye could (but) understand.

(114

وَمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ

আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।

"I am not one to drive away those who believe.

(115

إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ مُّبِينٌ

আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।

"I am sent only to warn plainly in public."

(116

قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ

তারা বললহে নূহ যদি তুমি বিরত না হওতবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।

They said: "If thou desist not, O Noah! thou shalt be stoned (to death)."

(117

قَالَ رَبِّ إِنَّ قَوْمِي كَذَّبُونِ

নূহ বললেনহে আমার পালনকর্তাআমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।

He said: "O my Lord! truly my people have rejected me.

(118

فَافْتَحْ بَيْنِي وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ الْمُؤْمِنِينَ

অতএবআমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।

"Judge Thou, then, between me and them openly, and deliver me and those of the Believers who are with me."

(119

فَأَنجَيْنَاهُ وَمَن مَّعَهُ فِي الْفُلْكِ الْمَشْحُونِ

অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম।

So We delivered him and those with him, in the Ark filled (with all creatures).

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(120

ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ الْبَاقِينَ

এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।

Thereafter We drowned those who remained behind.

(121

إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

Verily in this is a Sign: but most of them do not believe.

(122

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালীপরম দয়ালু।

And verily thy Lord is He, the Exalted in Might, Most Merciful.

(123

كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ

আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।

The 'Ad (people) rejected the apostles.

(124

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ

তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?

Behold, their brother Hud said to them: "Will ye not fear ((Allah))?

(125

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ

আমি তোমাদের বিশ্বস্ত রসূল।

"I am to you an apostle worthy of all trust:

(126

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

অতএবতোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

"So fear Allah and obey me.

(127

وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ

আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।

"No reward do I ask of you for it: my reward is only from the Lord of the Worlds.

(128

أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً تَعْبَثُونَ

তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?

"Do ye build a landmark on every high place to amuse yourselves?

(129

وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ

এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছযেন তোমরা চিরকাল থাকবে?

"And do ye get for yourselves fine buildings in the hope of living therein (for ever)?

(130

وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ

যখন তোমরা আঘাত হানতখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।

"And when ye exert your strong hand, do ye do it like men of absolute power?

(131

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

অতএবআল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।

"Now fear Allah, and obey me.

(132

وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ

ভয় কর তাঁকেযিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেনযা তোমরা জান।

"Yea, fear Him Who has bestowed on you freely all that ye know.

(133

أَمَدَّكُم بِأَنْعَامٍ وَبَنِينَ

তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,

"Freely has He bestowed on you cattle and sons,-

(134

وَجَنَّاتٍ وَعُيُونٍ

এবং উদ্যান ও ঝরণা।

"And Gardens and Springs.

(135

إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।

"Truly I fear for you the Penalty of a Great Day."

(136

قَالُوا سَوَاءٌ عَلَيْنَا أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ الْوَاعِظِينَ

তারা বললতুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাওউভয়ই আমাদের জন্যে সমান।

They said: "It is the same to us whether thou admonish us or be not among (our) admonishers!

(137

إِنْ هَـٰذَا إِلَّا خُلُقُ الْأَوَّلِينَ

এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।

"This is no other than a customary device of the ancients,

(138

وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ

আমরা শাস্তিপ্রাপ্ত হব না।

"And we are not the ones to receive Pains and Penalties!"

(139

فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَاهُمْ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

অতএবতারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছেকিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

So they rejected him, and We destroyed them. Verily in this is a Sign: but most of them do not believe.

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(140

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

এবং আপনার পালনকর্তাতিনি তো প্রবল পরাক্রমশালীপরম দয়ালু।

And verily thy Lord is He, the Exalted in Might, Most Merciful.

(141

كَذَّبَتْ ثَمُودُ الْمُرْسَلِينَ

সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।

The Thamud (people) rejected the apostles.

(142

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَالِحٌ أَلَا تَتَّقُونَ

যখন তাদের ভাই সালেহতাদেরকে বললেনতোমরা কি ভয় কর না?

Behold, their brother Salih said to them: "Will you not fear ((Allah))?

(143

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ

আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।

"I am to you an apostle worthy of all trust.

(144

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

অতএবআল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

"So fear Allah, and obey me.

(145

وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ

আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।

"No reward do I ask of you for it: my reward is only from the Lord of the Worlds.

(146

أَتُتْرَكُونَ فِي مَا هَاهُنَا آمِنِينَ

তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?

"Will ye be left secure, in (the enjoyment of) all that ye have here?-

(147

فِي جَنَّاتٍ وَعُيُونٍ

উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?

"Gardens and Springs,

(148

وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ

শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?

"And corn-fields and date-palms with spathes near breaking (with the weight of fruit)?

(149

وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا فَارِهِينَ

তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।

"And ye carve houses out of (rocky) mountains with great skill.

(150

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।

"But fear Allah and obey me;

(151

وَلَا تُطِيعُوا أَمْرَ الْمُسْرِفِينَ

এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;

"And follow not the bidding of those who are extravagant,-

(152

الَّذِينَ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ

যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;

"Who make mischief in the land, and mend not (their ways)."

(153

قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ الْمُسَحَّرِينَ

তারা বললতুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।

They said: "Thou art only one of those bewitched!

(154

مَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا فَأْتِ بِآيَةٍ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ

তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হওতবে কোন নিদর্শন উপস্থিত কর।

"Thou art no more than a mortal like us: then bring us a Sign, if thou tellest the truth!"

(155

قَالَ هَـٰذِهِ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ

সালেহ বললেন এই উষ্ট্রীএর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের।

He said: "Here is a she-camel: she has a right of watering, and ye have a right of watering, (severally) on a day appointed.

(156

وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ

তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।

"Touch her not with harm, lest the Penalty of a Great Day seize you."

(157

فَعَقَرُوهَا فَأَصْبَحُوا نَادِمِينَ

তারা তাকে বধ করল ফলেতারা অনুতপ্ত হয়ে গেল।

But they ham-strung her: then did they become full of regrets.

(158

فَأَخَذَهُمُ الْعَذَابُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

But the Penalty seized them. Verily in this is a Sign: but most of them do not believe.

(159

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালীপরম দয়ালু।

And verily thy Lord is He, the Exalted in Might, Most Merciful.

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(160

كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ

লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।

The people of Lut rejected the apostles.

(161

إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ

যখন তাদের ভাই লূত তাদেরকে বললেনতোমরা কি ভয় কর না ?

Behold, their brother Lut said to them: "Will ye not fear ((Allah))?

(162

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ

আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।

"I am to you an apostle worthy of all trust.

(163

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

অতএবতোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

"So fear Allah and obey me.

(164

وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ

আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তা দেবেন।

"No reward do I ask of you for it: my reward is only from the lord of the Worlds.

(165

أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ

সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?

"Of all the creatures in the world, will ye approach males,

(166

وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَاجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ

এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেনতাদেরকে বর্জন করবরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।

"And leave those whom Allah has created for you to be your mates? Nay, ye are a people transgressing (all limits)!"

(167

قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا لُوطُ لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ

তারা বললহে লূততুমি যদি বিরত না হওতবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে।

They said: "If thou desist not, O Lut! thou wilt assuredly be cast out!"

(168

قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ الْقَالِينَ

লূত বললেনআমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।

He said: "I do detest your doings."

(169

رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ

হে আমার পালনকর্তাআমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করেতা থেকে রক্ষা কর।

"O my Lord! deliver me and my family from such things as they do!"

(170

فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ

অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।

So We delivered him and his family,- all

(171

إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ

এক বৃদ্ধা ব্যতীতসে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।

Except an old woman who lingered behind.

(172

ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ

এরপর অন্যদেরকে নিপাত করলাম।

But the rest We destroyed utterly.

(173

وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَاءَ مَطَرُ الْمُنذَرِينَ

তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি-প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।

We rained down on them a shower (of brimstone): and evil was the shower on those who were admonished (but heeded not)!

(174

إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছেকিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

Verily in this is a Sign: but most of them do not believe.

(175

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালীপরম দয়ালু।

And verily thy Lord is He, the Exalted in Might Most Merciful.

(176

كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ

বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।

The Companions of the Wood rejected the apostles.

(177

إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ

যখন শো’আয়ব তাদের কে বললেনতোমরা কি ভয় কর না?

Behold, Shu'aib said to them: "Will ye not fear ((Allah))?

(178

إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ

আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।

"I am to you an apostle worthy of all trust.

(179

فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

অতএবতোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

"So fear Allah and obey me.

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(180

وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ

আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।

"No reward do I ask of you for it: my reward is only from the Lord of the Worlds.

(181

أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ

মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়তাদের অন্তর্ভুক্ত হয়ো না।

"Give just measure, and cause no loss (to others by fraud).

(182

وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ

সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর।

"And weigh with scales true and upright.

(183

وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ

মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।

"And withhold not things justly due to men, nor do evil in the land, working mischief.

(184

وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْأَوَّلِينَ

ভয় কর তাঁকেযিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।

"And fear Him Who created you and (who created) the generations before (you)"

(185

قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ الْمُسَحَّرِينَ

তারা বললতুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।

They said: "Thou art only one of those bewitched!

(186

وَمَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ الْكَاذِبِينَ

তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা-তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।

"Thou art no more than a mortal like us, and indeed we think thou art a liar!

(187

فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَاءِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ

অতএবযদি সত্যবাদী হওতবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও।

"Now cause a piece of the sky to fall on us, if thou art truthful!"

(188

قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ

শো’আয়ব বললেনতোমরা যা করসে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।

He said: "My Lord knows best what ye do."

(189

فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ ۚ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

অতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আযাব।

But they rejected him. Then the punishment of a day of overshadowing gloom seized them, and that was the Penalty of a Great Day.

(190

إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ

নিশ্চয় এতে নিদর্শন রয়েছেকিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।

Verily in that is a Sign: but most of them do not believe.

(191

وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালীপরম দয়ালু।

And verily thy Lord is He, the Exalted in Might, Most Merciful.

(192

وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ

এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।

Verily this is a Revelation from the Lord of the Worlds:

(193

نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ

বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।

With it came down the spirit of Faith and Truth-

(194

عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ

আপনার অন্তরেযাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,

To thy heart and mind, that thou mayest admonish.

(195

بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِينٍ

সুস্পষ্ট আরবী ভাষায়।

In the perspicuous Arabic tongue.

(196

وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ

নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।

Without doubt it is (announced) in the mystic Books of former peoples.

(197

أَوَلَمْ يَكُن لَّهُمْ آيَةً أَن يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ

তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যেবনী-ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?

Is it not a Sign to them that the Learned of the Children of Israel knew it (as true)?

(198

وَلَوْ نَزَّلْنَاهُ عَلَىٰ بَعْضِ الْأَعْجَمِينَ

যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,

Had We revealed it to any of the non-Arabs,

(199

فَقَرَأَهُ عَلَيْهِم مَّا كَانُوا بِهِ مُؤْمِنِينَ

অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেনতবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না।

And had he recited it to them, they would not have believed in it.

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(200

كَذَٰلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ

এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।

Thus have We caused it to enter the hearts of the sinners.

(201

لَا يُؤْمِنُونَ بِهِ حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ

তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে নাযে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।

They will not believe in it until they see the grievous Penalty;

(202

فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ

অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বেতারা তা বুঝতে ও পারবে না।

But the (Penalty) will come to them of a sudden, while they perceive it not;

(203

فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنظَرُونَ

তখন তারা বলবেআমরা কি অবকাশ পাব না?

Then they will say: "Shall we be respited?"

(204

أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ

তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?

Do they then ask for Our Penalty to be hastened on?

(205

أَفَرَأَيْتَ إِن مَّتَّعْنَاهُمْ سِنِينَ

আপনি ভেবে দেখুন তোযদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দেই,

Seest thou? If We do let them enjoy (this life) for a few years,

(206

ثُمَّ جَاءَهُم مَّا كَانُوا يُوعَدُونَ

অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হততা তাদের কাছে এসে পড়ে।

Yet there comes to them at length the (Punishment) which they were promised!

(207

مَا أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا يُمَتَّعُونَ

তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?

It will profit them not that they enjoyed (this life)!

(208

وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ

আমি কোন জনপদ ধ্বংস করিনিকিন্তু এমতাবস্থায় যেতারা সতর্ককারী ছিল।

Never did We destroy a population, but had its warners –

(209

ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَالِمِينَ

স্মরণ করানোর জন্যেএবং আমার কাজ অন্যায়াচরণ নয়।

By way of reminder; and We never are unjust.

(210

وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ

এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।

No evil ones have brought down this (Revelation):

(211

وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ

তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থøও রাখে না।

It would neither suit them nor would they be able (to produce it).

(212

إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ

তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।

Indeed they have been removed far from even (a chance of) hearing it.

(213

فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَـٰهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ

অতএবআপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।

So call not on any other god with Allah, or thou wilt be among those under the Penalty.

(214

وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ

আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।

And admonish thy nearest kinsmen,

(215

وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ

এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।

And lower thy wing to the Believers who follow thee.

(216

فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّي بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ

যদি তারা আপনার অবাধ্য করেতবে বলে দিনতোমরা যা করতা থেকে আমি মুক্ত।

Then if they disobey thee, say: "I am free (of responsibility) for what ye do!"

(217

وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ

আপনি ভরসা করুন পরাক্রমশালীপরম দয়ালুর উপর,

And put thy trust on the Exalted in Might, the Merciful,-

(218

الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ

যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,

Who seeth thee standing forth (in prayer),

(219

وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ

এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।

And thy movements among those who prostrate themselves,

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

(220

إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

নিশ্চয় তিনি সর্বশ্রোতাসর্বজ্ঞানী।

For it is He Who heareth and knoweth all things.

(221

هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ الشَّيَاطِينُ

আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?

Shall I inform you, (O people!), on whom it is that the evil ones descend?

(222

تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ

তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদীগোনাহগারের উপর।

They descend on every lying, wicked person,

(223

يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ

তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।

(Into whose ears) they pour hearsay vanities, and most of them are liars.

(224

وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ

বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।

And the Poets,- It is those straying in Evil, who follow them:

(225

أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ

তুমি কি দেখ না যেতারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?

Seest thou not that they wander distracted in every valley?-

(226

وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ

এবং এমন কথা বলেযা তারা করে না।

And that they say what they practise not?-

(227

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانتَصَرُوا مِن بَعْدِ مَا ظُلِمُوا ۗ وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ

তবে তাদের কথা ভিন্নযারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।

Except those who believe, work righteousness, engage much in the remembrance of Allah, and defend themselves only after they are unjustly attacked. And soon will the unjust assailants know what vicissitudes their affairs will take!

Go to: Top 20 40 60 80 100 120 140 160 180 200 220 

quraanshareef.org | privacy policy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SHOPPING CART

close